কাতার উপকূলে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত, ২১ ক্রু নিয়ে যা জানা গেল

Date: 2026-04-01
news-banner

কাতার উপকূলে অ্যাকুয়া-১ তেলবাহী ট্যাংকারে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বুধবার (১ এপ্রিল) সকালে সংঘটিত এই হামলায় কাতারের প্রতিরক্ষা বাহিনী তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও একটি ক্ষেপণাস্ত্র ট্যাংকারে আঘাত হানে।

হামলার সময় ট্যাংকারে ২১ জন ক্রু ছিলেন, যাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কাতার-এনার্জি জানায়, ট্যাংকারে কোনো হতাহতের ঘটনা হয়নি এবং তেল সমুদ্রে পড়েনি।

একই সময়ে, ইরান ইসরায়েলের মধ্যাঞ্চল ও তেলআবিবে ব্যালিস্টিক ক্লাস্টার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা দেশটিতে নতুন উত্তেজনার সূত্রপাত করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

Leave Your Comments