ডুবে গেছে চরমোনাই বার্ষিক মাহফিল উপলক্ষে রিজার্ভ করা লঞ্চ

Date: 2026-04-01
news-banner

বরিশালের সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ঘাটে নোঙর করা একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে লঞ্চে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ডুবে যাওয়া এমভি মানিক-৪ লঞ্চটি মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে চরমোনাই ঘাটে আসে। লঞ্চটি ভোর পর্যন্ত যাত্রী নামিয়ে ঘাটে অবস্থান করছিল। দুপুরের দিকে ভাটার কারণে পানি কমে যাওয়ায় লঞ্চের পেছনের অংশটি দেবে গিয়ে আংশিকভাবে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শী ও লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, লঞ্চটি সঠিকভাবে ঘাটে বেঁধে রাখা হয়নি। তাই পানি কমার সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে। লঞ্চের ভেতরে রাখা কিছু মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আজ দুপুরে উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে চরমোনাইয়ের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

Leave Your Comments