সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পরকীয়ায় জড়িয়ে এক জামাই তার শাশুড়ীকে নিয়ে বাড়ি থেকে উধাও হয়েছেন।
পরিবারের সদস্যদের দাবি, জামাই রবিউল ইসলাম তার শাশুড়ী নাজমুন নাহারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে পরকীয়া প্রেমিকা শাশুড়ীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নে তারা বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী স্বামী জাকির হোসেন জানান, তার স্ত্রী হঠাৎ করেই বাড়ি থেকে চলে যান। এরপর পরিবারের পক্ষ থেকে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার প্রস্তুতি চলছে। তাদের আশা, পুলিশি তদন্তের মাধ্যমে দ্রুতই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন হবে