কমলগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

Date: 2022-10-21
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮টায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী সাংবাদিকদের সাথে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এসময় সাংবাদিকরা পুলিশকে আইনশৃঙ্খলা স্থিতিশীল, অপরাধ নির্মূূলসহ নীতিগত সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মহাদেব বাচাড়, হারুনুর রশিদ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি- বিশ্বজিৎ রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি- প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক- মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি- নুরুল মোহাইমিন মিল্টন, সাধারণ সম্পাদক- কামরুল হাসান মারুফ, সাবেক সভাপতি- এম এ ওয়াহিদ রুলু, সিনিয়র সাংবাদিক- সুব্রত দেবরায় সঞ্জয়, রিপোর্টার্স ইউনিটির সম্পাদক- নির্মল এস পলাশ, যুগ্ম-সম্পাদক- আহমেদুজ্জামান আলম, সাংবাদিক- সাজিদুর রহমান সাজু, সাংবাদিক- আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক- আর কে সৌমেন, সহ আরো অন‍্যান‍্য মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

Leave Your Comments