কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

Date: 2026-04-03
news-banner

নিজস্ব প্রতিনিধি :

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল-আমিনের ছেলে।

হামের উপসর্গ নিয়ে আট দিন আগে শিশুটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায়ও ভুগছিল। হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, তিন দিন আগে তার শারীরিক অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরিবার তা করতে পারেনি। অবশেষে শুক্রবার ভোরে আফরান মারা যায়।

Leave Your Comments