শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে

Date: 2026-04-03
news-banner

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, দেশের সব শপিং মল ও দোকানপাট আগামী  শনিবার (৫ এপ্রিল) থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে এই তথ্য জানানো হয়।

সদরকারি সূত্রে জানা গেছে, একইসঙ্গে সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে। এর ফলে অফিস সময়সূচি নতুন সিদ্ধান্ত অনুযায়ী কমানো হয়েছে।

এছাড়া ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। সরকার আশা করছে, নতুন সময়সূচি চালু হলে নাগরিকদের দৈনন্দিন কাজকর্ম ও শপিংয়ে সুবিধা বৃদ্ধি পাবে।

Leave Your Comments