চট্টগ্রাম সিঙ্গাপুর থেকে ২৭,৩০০ টন ডিজেল নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’ শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দুপুরে ডলফিন জেটিতে জাহাজটি তেল খালাসের জন্য ভেড়ানো হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজও বন্দরের কাছে পৌঁছেছে এবং রাতেই তা বন্দরে পৌঁছাতে পারে। এছাড়া চীন থেকে আরও একটি এলপিজি জাহাজ আগামীকাল শনিবার নাগাদ বন্দরে আসবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পর বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক রাখা হচ্ছে।