আবু জাফর বিশ্বাস, বরিশালঃ
তিন দিনব্যাপী চরমোনাই ফাল্গুন মাহফিল লাখো মুসল্লির “আমিন আমিন” ধ্বনিতে শেষ হয়েছে। আখেরি মুনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
চরমোনাই পীর সমাপনী বয়ানে তাকওয়া অর্জন, গীবত ত্যাগ ও নেশাজাত দ্রব্য পরিহারের ওপর গুরুত্বারোপ করেন। মুরিদানদের সঠিক পথে পরিচালনার জন্য নির্দেশনা দেন ও তাওবা করিয়ে গুনাহ থেকে বিরত থাকার অঙ্গীকার করান।
মাহফিলে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া, ইরান ও লেবাননের মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয়। গত অগ্রহায়ণ থেকে মৃত্যু হওয়া প্রায় দেড় হাজার মুরিদের জন্যও দোয়া করা হয়।
উল্লেখ্য, মাহফিলে অংশ নেওয়া দুই মুসল্লির হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। এছাড়া অস্থায়ী হাসপাতাল থেকে দুই হাজারেরও বেশি মুসল্লি চিকিৎসাসেবা পেয়েছেন এবং দুইজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।