নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া এলাকায় ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম মেম্বার শনিবার (৪ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি জনপ্রিয় রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বৈধভাবে জমি ক্রয় করার পর সেখানে বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে একটি প্রভাবশালী মহল বিভিন্নভাবে বাধা প্রদান করছে। নির্মাণ কাজ শুরু করতে গেলে তাকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও জানান, বাধার কারণে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে ইতোমধ্যে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।