পঞ্চগড়ে বটলীফ টি মালিক সমিতির সভাপতি নিয়াজ, সম্পাদক ফয়জুল

Date: 2026-04-04
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড়ে বাংলাদেশ বটলীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নিয়াজ আলী চিশতী সভাপতি এবং ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ইএসডিও মহানন্দা ইকো কটেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মরগেন টি ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আলী চিশতী সভাপতি এবং গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কমিটির অন্যান্য ১০ জন সদস্যও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে আলমগীর হোসেন ও মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. আসাদুজ্জামান ও সায়েদ উল হাসান প্রধান এবং কোষাধ্যক্ষ হিসেবে আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মকলেসুর রহমান, ওয়ারেজ জামান, শেখ ফরিদ, জহিরুল ইসলাম বাবলু ও সেলিম মাহমুদ নির্বাচিত হয়েছেন।

দ্বিবার্ষিক নির্বাচনে বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরিফ হোসেনসহ চা খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটি মানসম্মত চা উৎপাদন নিশ্চিত করা, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য প্রদান এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি চায়ে ভ্যাট প্রত্যাহার, সহজ ঋণ সুবিধা, চা বাগানে সারের সহজলভ্যতা নিশ্চিত করা এবং চোরাচালান রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের কথাও জানান তারা।

Leave Your Comments