শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন এলাকায় গ্রামীন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দুপুর ২টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ নাছির উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোদাচ্ছির হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাটেরচর দেওয়ান আঃ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা আঃ রশিদ সরকার।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে উদ্যোক্তাদের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, এ প্রতিষ্ঠান এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়, চারজন তরুণ উদ্যোক্তার উদ্যোগে এ ডায়াগনস্টিক সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্যোক্তারা হলেন,চেয়ারম্যান শরিফুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মনসুর আহমেদ, ডিরেক্টর ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম এবং ডিরেক্টর মাইদুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।