মোঃ রাহুল হাসান জীবন পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ ড.পরিতোষ কুমার কুন্ড(৫৬) শুক্রবার ভোর রাতে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেছেন।
তিনি স্ত্রী ২ ছেলে অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন। তিনি রাজশাহী জেলার বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন।
সূত্র জানায় অধ্যক্ষ পরিতোষ কুন্ডু ১৯৯৩ সালে(১৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের) পাবনার সর্বপ্রথম শহীদ বুলবুল কলেজের ইতিহাসবিভাগে যোগদান করেন।
পরে তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে বদলি হয়ে আসেন। গত ১৯ এপ্রিল ২০২২ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
তিনি বৃহস্পতিবার (২০ অক্টোবর) অফিসের কাজ শেষ করে পাবনা শহরের রাধানগর এর বাসায় ফিরেন। রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোর রাত আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে পরলোক গমন করেন।