নীলফামারীতে জেলা বাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের শুভ উদ্বোধন

Date: 2026-04-07
news-banner

সাইফুল ইসলাম মানিক, নীলফামারী :

​‘নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন’ (রেজিঃ নং রাজঃ ৩৪৪৬)-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে দুনিয়ার মজদুর এক হও এই শ্লোগানে শহরের কালিতলাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন সংগঠনটির নীলফামারী জেলা শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানের পুর্বে সম্মানিত অতিথিগণদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ 
​এসময়  বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং জেলা শ্রমিক দলের সভাপতি নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী।

​অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন, নীলফামারী জজকোর্ট জিপি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আবু মোঃ সোয়েম। এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তারা বলেন, এই ইউনিয়ন গঠনের মাধ্যমে জেলার পরিবহন শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এর ফলে শ্রমিকদের অধিকার রক্ষা এবং যাত্রীসেবার মান উন্নয়নে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মালিক গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজান চৌধুরীসহ

স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আশা বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে  (রেজিঃ নং রাজঃ ৩৪৪৬) নীলফামারী জেলা শাখা নামে একটি সাইনবোর্ড উত্তোলন করা হয়।

Leave Your Comments