সাইফুল ইসলাম মানিক, নীলফামারী:
কদিন নীলফামারী বড় বাজারের দোকান গুলোতে কিছুটা অস্বস্তি থাকলেও সপ্তাহের ব্যবধানে জেলার কাঁচাবাজারে স্বস্তি ফিরে আসলেও নেই ক্রেতাদের ভীড়। লেবু, পেঁয়াজ, মরিচ, রসুন, আলু, শসাসহ অন্যান্য কাঁচা শাক-সবজির দাম কমেছে অর্ধেকেরো বেশী
আজ ৭ মার্চ বিকেলে জেলা শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ঢেরী জাতের ১৫ টাকা, ও হালি পিঁয়াজ ২৫ টাকা আলু ১৫ টাকা পোটল ৬০ টাকা করলা ৬০ টাকা টমেটো ৪০ টাকা শসা ২০ টাকা বটবটি ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা বেগুন ৪০ টাকা কায়তা ৪০ টাকা নতুন রসুন ৬০ টাকা ও পুরাতন ১০০ টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও সজনা ৭০ টাকা কাচা মরিচ ৪০ টাকা আদা ১৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি করছেন ব্যাবসায়ীরা তারা বলছেন সবজির হরেক রকম সংগ্রহ এবং দাম নাগালের মধ্যে তারপরও বিক্রি অনেকটাই কমে গেছে।
জেলা শহরের শান্তি নগর এলাকার বাসিন্দা সবজি ক্রেতা মজিবুল ইসলাম বার্তা বিচিত্রা কে বলেন, কাঁচা বাজারে স্বস্তি ফিরে এসেছে।
সবজি ব্যবসায়ী মো.সুমন আলী (২০) বলেন, ‘ কয়েকদিন আগে লেবু ৬০ থেকে ৭০ টাকা হালি বিক্রি করেছি। আজ সেই লেবু ২০ থেকে ৩০ টাকা হালি দরে বিক্রি করছি। বাজারে আমদানি বেশি থাকায় কম দামে কিনে বিক্রি করছি।এখন আমদানি বেড়েছে, দামও কমেছে’।