কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত

Date: 2026-04-09
news-banner

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক তুহিন হুদা। স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার। মানপত্র পাঠ করেন সুমা শান্তা মারিয়া এবং কবিতা আবৃত্তি করে আসফি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মুজিবর রহমান, মাওলানা রাহানুস সিদ্দিক, নিত্যানন্দ সরকার, কওসার আলী, তপন কুমার ঘোষ, রওশনারা খানম, জিয়াউর রহমান, মিনারা খাতুন, শ্রাবণী সরকার, জাহিদুর রহমান, আফসার উদ্দিন, প্রমিলা বালা ও রঞ্জু রানী দাসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক মঞ্চস্থ হয়। পরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে নবীন হিসেবে বরণ করে নেওয়া হয় এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা জানিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা রাহানুস সিদ্দিক। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফ উপস্থিত ছিলেন।

Leave Your Comments