শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্য আল মামুনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ২০২২ সালের আগস্টে স্থানীয় বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে তার হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তিনি দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামুন উপজেলার বাউশিয়া ইউনিয়নের ফরায়েজি কান্দি গ্রামের বাসিন্দা। তিনি বাউশিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মামুন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে খুঁজছিল। সর্বশেষ তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, মামুন মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।