নিজস্ব প্রতিবেদক, ডিমলা (নীলফামারী) :
নীলফামারীর ডিমলা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ লিটার ডিজেলসহ এক চোরাচালানিকে আটক করেছে ৫১ বিজিবি ব্যাটালিয়নের থানারহাট বিওপির সদস্যরা।
গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাকে হাতে-নাতে আটক করা হয়।
উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ হাফিজুল ইসলামকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহল দল সীমান্তে বিশেষ তল্লাশি চালায়। এ সময় হাফিজুল ইসলামকে সন্দেহজনকভাবে থামানো হয় এবং তার কাছ থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি তেল ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় আজ ১০ এপ্রিল ২০২৬ তারিখে ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর: ৭/১০-০৪-২৬ খিঃ
সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষ জানায় "সীমান্তে চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জ্বালানি তেলসহ যেকোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধ পথে পাচার রোধে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।"