ময়মনসিংহ জেলা ছাত্রকল্যান পরিষদের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

Date: 2022-10-22
news-banner



আহসান হাবীব রানা, ইবি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর  মিলনায়তনে  সকাল ১০ ঘটিকা হতে অনুষ্ঠানটি আরম্ভ হয়।  

ময়মনসিংহ জেলা ছাত্রকল্যান পরিষদের সভাপতি হাসিবুল হাসানের নেতৃত্বে স্বাগত বক্তব্য রাখেন  ময়মনসিংহ বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এ.বি.এম রিজওয়ান উল ইসলাম। এসময় নবীনদের উপহার সামগ্রী দিয়ে বরণ ও প্রবীণদের  সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট জনাব শাহ্ মনজুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য  প্রফেসর ড. মোঃ কামাল হোসেন, সাবেক ট্রেজারার  প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি  প্রফেসর ড. মোঃ আবু রায়হান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং  বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মিন্নাতুল করিম, নালিতাবাড়ী, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।  এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মশিউর রহমান জয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও  সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। 

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিল জেলা পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মেজবাহ।

Leave Your Comments