মিরপুরে ওএমএস এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

Date: 2026-04-16
news-banner

শাহ্ আলমঃ 

রাজধানীর মিরপুর এলাকায় ওএমএস (ওপেন মার্কেট সেল),র কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিন তদন্তে দেখা যায়, মিরপুর মডেল থানার পাশেই একটি ডি-৭ ওএমএস এর ট্রাক থেকে সরকারি নিয়ম লঙ্ঘন করে বস্তা ভর্তি চাল বিক্রয় করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ট্রাকের ডিলার রাসেল সরকারি সিলযুক্ত বস্তা থেকে চাল নামিয়ে তা খোলা (পিওর সাদা) অবস্থায় বিক্রি করছেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী, ওএমএস কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে নির্ধারিত মূল্যে সর্বোচ্চ ৫ কেজি করে চাল বিক্রির কথা রয়েছে।

কিন্তু বাস্তবে দেখা গেছে, নিয়ম ভেঙে বস্তাভর্তি চাল একসঙ্গে বিক্রি করা হচ্ছে, যা সাধারণ নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। এ ধরনের অনিয়মে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ  ভোক্তারা।

এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের এরিয়া ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

স্থানীয়রা বলছেন, ওএমএস এর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত তদারকি অত্যন্ত  জরুরি। অন্যথায় এ ধরনের অনিয়ম চলতেই থাকবে এবং প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হবেন।

Leave Your Comments