বুলবুল আহমেদ - রংপুর ব্যুরো চীফ।
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় পল্লী বিদ্যুতের আবাসিক মিটার বিস্ফোরণের কারনে সহদর দুই ভাইয়ের একটি বাড়ি পুরে গেছে।
ঘটনাটি ঘটেছে ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী গ্রামে।
ঘটনার বিবরনে ও বাড়ির মালিক সূত্রে জানাযায় , মাহাবুর রহমান(৩৫) ও জাইদুল ইসলাম (২৫) উভয়ের পিতা মৃত আক্তার আলী (বীর মুক্তিযোদ্ধা ) এর বসত বাড়িতে গতকাল ২১শে অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬.১৫ মিনিটের সময় বাড়ির আবাসিক মিটার বিস্ফোরণের কারনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তে আগুনের বিস্তার লাভ করে। বাড়ির লোকজন ও স্থানীয় জনগন সাদ্ধমত আপ্রাণ চেষ্টা চালিয়ে যান আগুন নিভানোর জন্য। কিন্তু বিধি মুহূর্তের মদ্ধে আগুনের লেলিহান শিখা একটি বড় টিনসেট থাকার ঘরকে পুড়ে ছারখার করে দেয়। বিদ্যুতের কারনে
আগুনের ভয়াবহতার কারনে স্থানীয় জনগণ আগুন নিভানোর জন্য কাছে ফিরতে ভয় পায়।
এই অগ্নিকাণ্ডের ফলে ঘরে থাকা একটি ফ্রিজ, তিনটি খাট, সেলিং ফেন তিনটি, ডাইনিং টেবিল, সুকেজ, সুকেজে থাকা দামী কাপর – পোশাখ ,ডেসিন, সিদ্ধধান ১০মন
চাউল ২মন ও একটি এন্ড্রয়েড মোবাইল সেট এবং স্বর্ন অলংকার ১ভরি সম্পন্ন পুরে ছাই হয়ে যায়। অদ্ধ পাকা বাড়ি করার জন্য হাতে থাকা নগদ তিন লক্ষ টাকার মদ্ধে ৬০/৭০ টাকা অদ্ধ পোড়া অবস্থায় উদ্ধার করা হয়। বাকী টাকা পুরে ছাই হয়ে যায়।
মাহাবুর রহমানের স্ত্রী মন্জুয়ারা বেগম বলেন ঘরে খাওয়া-দাওয়া করার মতো কিছু নেই। রাত হতে অনাহারে এক কাপরে আছি।ব্যাবহারী ও নিত্যপ্রজনীয় কাপর ও জিনিসপত্র সব শেষ । এখন আমরা নিরুপায় অসহায়।
স্থানীয় সদর ইউনিয়নের ০২ নং ওয়াডের ইউপি সদস্য হাজী এসাহাক আলী বলেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ” আমি আগুন ধরার খবর পেয়ে প্রায় ১৫ মিনিট পরে ঘটনাস্থলে পোচ্ছাই।
স্থানীয় লোকজনের মুখ থেকে এবং আমি ঘটনা দেখে জানতে পেরেছি বাড়ির মিটার বিস্ফোরণের কারনে আগুনের সূত্রপাত হয়েছে এবং এই পরিবারের প্রায় দশ১০)লক্ষ টাকা ও মালামালের ক্ষতি হয়েছে।