নিজস্ব প্রতিনিধি :
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হিসেবে মনোনয়ন পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে তাকে এ মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন পাওয়ার খবরে তার নিজ এলাকা সৈয়দপুরসহ নীলফামারী জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
স্থানীয় কর্মী-সমর্থকরা জানান, দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসা বিলকিস ইসলামের এই মনোনয়ন প্রাপ্তি তাদের জন্য গর্বের। অনেকেই আশা প্রকাশ করেছেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা দলীয় মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত হন এবং জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই ব্যবস্থা চালু রয়েছে।