গোলাম রব্বানী
হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সকাল সন্ধ্যা গণ-অনশন কর্মসূচি পালন করা হয়।হরিপুর উপজেলার নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর এই অনশন কর্মসূচির দাবী সমূহ পোঁছে দেয়ার আশ্বাস দিলে অনশনে অংশগ্রহণকারী অনশন ভঙ্গ করতে সম্মত হন।
উক্ত গণঅনশণে অংশ নেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি শ্রী অনিল চন্দ্র বর্মন,সাধারণ সম্পাদক,:শ্রী রাজেন চন্দ্র ভৌমিক।
বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি মধুসূদন দেবনাথ, সাধারণ
সম্পাদক শ্রী কালিকান্ত চন্দ্র রায়
আদিবাসী সংগঠনের সভাপতি: শনিরাম হেমব্রম,খ্রিষ্টান এসোসিয়েশন এর সভাপতি: পাইলট মাহালী ।
যেসব দাবীতে অনশন কর্মসূচি পালন করা হয় তা নিম্নরূপ:
√১সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন।
√২বৈষম্য বিলোপ আইন প্রণয়ন।
√৩দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন।
√৪জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন
✓৫অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ
আইন যথাযথ বাস্তবায়ন।
✓৬পার্বত্যশান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন।
✓৭সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
উপস্থিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নিমাই চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক শ্রী নিপেন চন্দ্র রায়, প্রচার সম্পাদক - জগদীশ চন্দ্র ভৌমিক ৪ নং ডাংগীপাড়া ইউনিয়ন সভাপতি শ্রী নারায়ন চন্দ্র ভৌমিক।উক্ত অনুষ্ঠানে হরিপুর উপজেলা চেয়ারম্যান ও হরিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জিয়াউল হাসান মুকুল ও বাবু নগেন কুমার পাল উপস্থিত হয়ে দাবী দাওয়ার সাথে একাত্মতা ঘোষণা করে জুস ও পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।