বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭, পাঁচজন ওয়ারেন্টভুক্ত

Date: 2026-04-21
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৫ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

রোববার (১৯ এপ্রিল) রাতে বন্দর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে লাঙ্গলবন্ধ আড্ডা এলাকার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রনী (২৫), ঢাকার নারিন্দা এলাকার লিটা রোকসানা (৩২), দক্ষিণ লক্ষনখোলা এলাকার রাকিব (২৪), আইরিন সুলতানা সাথী (৩২) এবং নূর বানু (৪৬) রয়েছেন।

এছাড়া গভীর রাতে অযথা রাস্তায় ঘোরাফেরার অভিযোগে বৌবাজার এলাকার সুমন (২২) ও হোসেন (৩৯) নামে আরও দুজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ৭ জনের মধ্যে ৫ জনকে বিভিন্ন মামলার ওয়ারেন্টে এবং বাকি ২ জনকে পুলিশ আইন ৩৪ ধারা-এর আওতায় মামলা দিয়ে সোমবার (২০ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments