মোঃ মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড় প্রতিনিধি :
পুষ্টি ˆবষম্যের দিন শেষ, গড়বো ¯^নির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যয় বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
জন¯^াস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠান ও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম|
উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা লুৎফুল কবিরের সভাপতিত্বে এ সময় আরো উপস্খিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে সানজিদা সুলতানা, বেংহারী বনগ্রাম ইউপি চেয়ারম্যান সাহেব আলী, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ গণমাধ্যম কর্মীরা|
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, সব বয়সের মানুষের পুষ্টির চাহিদা নিশ্চিত করে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এবং শিশুদের সঠিকভাবে বেড়ে উঠার জন্য পুষ্ঠি জাতীয় খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়| পাশাপাশি প্যাকেটজাত বা অস্বাস্থ্যকর খাবার বর্জন করতে হবে| পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়| তাই সকলকে পুষ্টি ও নিরাপদ খাবার খাওয়ার প্রতি আহ্বান জানান তিনি|
এছাড়াও সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা, অপুষ্টি দূরীকরণ এবং গর্ভাবস্থায় ও শিশুদের সঠিক পুষ্টি সম্পর্কে সচেতনতা সৃষ্টি সহ পুষ্ঠি সপ্তাহ সফল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়|