তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে আজ: বিদ্যুৎ বিভাগ

Date: 2026-04-23
news-banner

জ্বালানি সংকটের কারণে উৎপাদন ঘাটতি থাকায় আজ (বৃহস্পতিবার) সারাদেশে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা।

তিনি বলেন, দেশে আজ বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হতে পারে প্রায় ১৪ হাজার মেগাওয়াট, ফলে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

উম্মে রেহানা জানান, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যথেষ্ট থাকলেও পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় এই সংকট দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বুধবার ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এতে দুই হাজার মেগাওয়াটের বেশি ঘাটতি তৈরি হয়, যার ফলে দেশব্যাপী লোডশেডিং দেখা দেয়।

বিদ্যুৎ বিভাগের মতে, জ্বালানি সংকটের পাশাপাশি তীব্র গরমে চাহিদা বৃদ্ধি, আদানির বিদ্যুৎ ইউনিটে কারিগরি সমস্যা এবং বাঁশখালির আইপিপি প্লান্টের একটি ইউনিটে ত্রুটি—সব মিলিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Leave Your Comments