অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

Date: 2022-10-22
news-banner


আমিনুর রহমান,  অভয়নগর প্রতিনিধি:

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ অক্টোবর  শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান এড. নাসির উদ্দিন, সানা আব্দুল মান্নান, মফিজ উদ্দিন, শেখ আবুল কাশেম, বিকাশ রায় কপিল, হাফিজুর রহমান বিশ্বাস, শেখ তৈয়েবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু। এর আগে উপজেলা পরিষদ চত্বর ও নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক দিবস শেষে একই সভাকক্ষে উল্লেখিত অতিথিবৃন্দের অংশগ্রহণে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

 

Leave Your Comments