মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জাতীয় শিক্ষা পদক ২০২২ জরিপে ১৮০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় ২২নং,ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি কাজী মাওলানা মোঃমফিজুল ইসলামকে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষর্থীর ও প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে ২৪ শে অক্টোবর সোমবার দুপুর ৩ ঘটিকার সময় ২২ নং ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইকবাল হোসেন ভূঞা।
সহকারি উপজেলা শিক্ষা অফিসার হানিফ মিয়ার সভাপতিত্বে ও সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক এড.মিজানুর রহমান সেবন এর পরিচালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষা অফিসার অলিউল্লা,সহকারি উপজেলা শিক্ষা অফিসার আহছানুজ্জামান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন। এছাড়া ও বক্তব্য রাখেন, ২২ নং ধনারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, প্রক্তান ছাত্র হামিদুর রহমান সবুজ ,
মোঃ মশিউর রহমান,সমাজ সেবক মালুমুল ইসলাম,বীর মুক্তিযুদ্ধা আব্দুস সামাদন মৃর্ধা , দূর্গপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, সবুজ সরকার সহ আরো অনেকে।
প্রধান অতিথি ব্যক্তব্যে ইকবাল হোসেন ভূঞা, প্রথমে এমন সুন্দর আয়োজনের জন্য সকলের ধন্যবাদ জানান।তিনি বলেন প্রধানমন্ত্রী শেখহাসিনা শিক্ষা ক্ষত্রে বেপক উন্নয়ন করেছন। শিক্ষাকে উন্নিতি করার লক্ষে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । তিনি বিদ্যালয়ের সভাপতি উদ্দেশ্যে বলেন আপনি যে ভাবে উপজেলার শেষ্ট সভাপতি নির্বাচিত হয়েছেন । আপনার বিদ্যালয়ে যেন শেষ্ট হয় সে ভাবে কাজ করবেন।
এ সময় সভাপতি কাজি মফিজুল ইসলাম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলা পর্যায়ে শেষ্ট সভাপতি নির্বচিত হওয়ায় উপজেলা শিক্ষা অফিসার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর উন্নয়ন, বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ ও অনুদান প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুদান প্রদান, শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণে অবদান, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধকরণ ও দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে অবদান রেখেছি। আমি বিদ্যালয়ের উন্নয়নের লক্ষে সবসময় কাজ করে যাব ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। এ সময় তিনি নিজস্ব তহবিল থেকে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব তৈরী করে দেওয়ার প্রত্রুতি দেন।