পঞ্চগড়ের দেবীগঞ্জে পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন, এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

Date: 2026-05-03
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩ মে) দেবীগঞ্জ পৌরসভার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত গণিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০২ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেয় দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন শরমিলি৷ পরীক্ষা চলাকালে সকাল সোয়া ১১টার দিকে দিনাজপুর বোর্ডের ভিজিলেন্স টিম কেন্দ্র পরিদর্শনে আসে। এ সময় অভিযুক্ত ওই শিক্ষার্থী অন্য এক পরীক্ষার্থীর গ্রাফ খাতা জোরপূর্বক নিয়ে নিজে লেখার চেষ্টা করে এমন অভিযোগ ওঠে। পরে ভিজিলেন্স টিমের নির্দেশে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্র সচিব জি. এম রুহুল আমীন বলেন, চলমান এসএসসি-২০২৬ পরীক্ষার নীতিমালা অনুযায়ী অভিযুক্ত পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave Your Comments