২০২৪ সালের নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি তরুণ ভোটার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানানোয় উচ্ছ্বসিত ছিল রিপাবলিকান শিবির। ‘বিশ্বের ইতিহাসের সেরা অর্থনীতি গড়ার’ মতো প্রতিশ্রুতিতে সে সময় অনেক তরুণ ভোটার প্রভাবিত হয়েছিলেন।
তবে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা দ্রুত কমছে, যা রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইউগভ–দ্য ইকোনমিস্টের এক জরিপ অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে এই বয়সী ভোটারদের মধ্যে ট্রাম্পের জনসমর্থন ছিল ৪৮ শতাংশ। কিন্তু গত কয়েক মাসে তা কমে ২৫ থেকে ৩৩ শতাংশে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতা এই জনপ্রিয়তা হ্রাসের অন্যতম কারণ। অর্থনীতি, কর্মসংস্থান ও নীতিগত বিষয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় তরুণ ভোটারদের একটি বড় অংশ তার প্রতি আস্থা হারাচ্ছে।
পর্যবেক্ষকদের ধারণা, আগামী নির্বাচনে তরুণ ভোটারদের এই মনোভাব বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান