এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে ভোট প্রার্থনা। গোটা ওয়ার্ডে ছেঁয়ে গেছে প্রার্থীদের পোস্টার আর ফেস্টুনে।
মহিষাকুড়া- বাগাডাঙ্গা দুই গ্রাম মিলে ৭নম্বর ওয়ার্ড গঠিত।
৭ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে মেম্বর পদে যারা এবার নির্বাচন করতে যাচ্ছেন তারা হলেন- আজিজুর রহমান (ফুটবল) প্রতীক, মতিয়ার রহমান মতি (মোরগ) প্রতীক, তবিবর রহমান (তালা) প্রতীক। এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বলে জানিয়েছে এলাকাবাসীরা।
ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন ইশতেহার দিয়ে যাচ্ছে। ওয়ার্ডের যে সমস্যা তারাও সেগুলো সমাধান করবে বলে কথা দিচ্ছে। তবে এই নির্বাচনে এবার পরিবর্তন চাচ্ছেন স্থানীয়রা। এবার তরুণ প্রার্থীদের সমর্থন করছেন তারা।
সদস্য পদে এবারে তরুণ প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন আজিজুর রহমান। তিনি বলেন, আমি এই ওয়ার্ডে নির্বাচন করছি। এই এলাকার উন্নয়নে যা যা করার প্রয়োজন আমি তা করবো। আমি নির্বাচিত হলে এ ওয়ার্ডে মাদক নির্মূল করব। একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দেব। এই নির্বাচনে আমি জয়ী হয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই।
এছাড়াও অন্যান্য প্রার্থীরাও গণসংযোগ করছেন। প্রার্থীরা নিজে থেকে বা কর্মীদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আগামী ২ই নভেম্বর এ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্টিত হবে। ৩০ই অক্টোবর প্রার্থীদের প্রচারণা শেষ হবে।
উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান বাবলু গত ২১শে জানুয়ারি রাতে দুবৃর্ত্তের হাতে খুন হন। তার মৃত্যুতে এই ওয়ার্ডের সদস্য পদটি শুণ্য হয়।