হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি

Date: 2026-05-04
news-banner

হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক শাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।

রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

আজিজি যুক্তরাষ্ট্রের ‘দোষারোপের রাজনীতি’ প্রত্যাখ্যান করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়ে হরমুজ প্রণালি বা পারস্য উপসাগরের বাস্তবতা নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি আরও বলেন, এই অঞ্চল কোনো বাগাড়ম্বর করার জায়গা নয়।

আজিজির এই মন্তব্যের কিছু সময় আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ ঘোষণা করেন। এর মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরে যেতে সহায়তা করার কথা বলা হয়।

ট্রাম্প জানান, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকে শুরু হবে এবং এটি মানবিক সহায়তা হিসেবেই বিবেচিত।

তবে ইরানের এই কঠোর অবস্থান দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: আল-জাজিরা

Leave Your Comments