এক্সে ছবি পোস্ট করে ট্রাম্পের বার্তা, ‘সব কার্ড আমার কাছে’

Date: 2026-05-04
news-banner

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ছবিতে তাকে উনো কার্ড হাতে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যেখানে লেখা ছিল—‘সব কার্ড আমার কাছে’।

রোববার প্রকাশিত ওই ছবিতে কোনো আলাদা ক্যাপশন না থাকলেও এর বার্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান বিরোধের প্রেক্ষাপটে এই ছবি ইরানের প্রতি একটি পরোক্ষ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ‘সব কার্ড আমার কাছে’—এই বার্তাটি কৌশলগত প্রাধান্য ও নিয়ন্ত্রণের ইঙ্গিত বহন করে, যা চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানকে তুলে ধরার চেষ্টা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি, আলোচনা এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকায় এমন প্রতীকী বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।


Leave Your Comments