হরমুজ প্রণালিতে আটকে থাকা একটি ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
সোমবার এক্সে দেয়া পোস্টে সংস্থাটি জানায়, হামলার ঘটনায় জাহাজটির সব ক্রু সদস্য নিরাপদে আছেন এবং পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েনি। তবে ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
ইউকেএমটিও প্রকাশিত মানচিত্রে দেখা যায়, ট্যাংকারটি ওমানের মুসান্দাম উপদ্বীপের উত্তর প্রান্তের কাছাকাছি অবস্থান করছিল।
সংস্থাটি জানায়, রোববার এ ঘটনা ঘটে এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
এদিকে ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, সংঘাতের বাইরে থাকা দেশগুলোর যেসব জাহাজ হরমুজ প্রণালিতে আটকে আছে, তাদের নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে।
সূত্র: সিএনএন