হরমুজে কত জাহাজ আটকা পড়েছে, কতজন নাবিক আটকে আছেন

Date: 2026-05-04
news-banner

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালিতে প্রায় ২ হাজার জাহাজ আটকা পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এসব জাহাজে ২০ হাজারের বেশি নাবিক ও ক্রু সদস্য অবস্থান করছেন।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর থেকেই প্রণালিটি কার্যত অচল হয়ে পড়ে, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুটে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আইএমও জানায়, আটকে পড়া জাহাজগুলোর মধ্যে তেল ও গ্যাসবাহী ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার, কার্গো জাহাজ এবং পর্যটকবাহী ক্রুজ লাইনার রয়েছে।

সংস্থাটি আরও জানায়, যুদ্ধ শুরুর পর থেকে প্রণালিতে অন্তত ১৯টি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নাবিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও আটজন।

এর আগে আইএমও সতর্ক করে বলেছিল, আটকে থাকা জাহাজগুলোতে খাদ্য, জ্বালানি ও সুপেয় পানির মজুত দ্রুত কমে আসছে, যা মানবিক সংকটের আশঙ্কা তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল–জাজিরা

Leave Your Comments