ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত পাওয়া প্রবণতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত গণনা করা ভোটের তথ্যে দেখা যায়, ২৯৪ আসনের এই বিধানসভায় বিজেপি এগিয়ে আছে ১৭২ আসনে। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১২ আসনে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে একটি আসনে।
পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসনে জয়। সেই হিসেবে বর্তমান প্রবণতা অনুযায়ী বিজেপি এককভাবেই সরকার গঠনের সম্ভাবনা তৈরি করেছে।
তবে বিশ্লেষকদের মতে, ভোট গণনা এখনো চলমান থাকায় এই ব্যবধান পরিবর্তন হতে পারে। চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস