পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা

Date: 2026-05-04
news-banner

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো সরকার গঠনের সম্ভাবনা তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে ১৮২ আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৯ আসনে।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮ আসনের সীমা ইতোমধ্যে অতিক্রম করেছে বিজেপি, ফলে দলটির এককভাবে সরকার গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই নির্বাচনে জয়ী হয়ে বিজেপিই রাজ্যে সরকার গঠন করবে।

তবে বিশ্লেষকদের মতে, ভোট গণনা এখনও চলমান থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের এই নির্বাচনকে ভারতের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি মোড় হিসেবে দেখা হচ্ছে, যেখানে দীর্ঘদিনের ক্ষমতাসীন তৃণমূলের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

সূত্র: এএনআই, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave Your Comments