নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহ'র তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাছুম লাভলু ও এএসআই (নিঃ) আহাদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. শফিকুল ইসলাম (৩৪) মৃত জহর আলীর ছেলে। সে শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দিগাঁও গ্রামের হলেও বর্তমানে তিনি সোনারগাঁ উপজেলার হাতকোপা এলাকায় কামাল ঠিকাদারের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ সাবাহ নিউজকে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।