মমতার বাড়ির বাইরে ‘জয় শ্রী রাম’ স্লোগান বিজেপির কর্মীদের

Date: 2026-05-04
news-banner

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রাথমিক ফলাফলে সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার সকাল থেকে শুরু হওয়া গণনায় এমন ইঙ্গিতই মিলছে।

রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) যখন পরাজয়ের মুখে, তখন রাজ্যজুড়ে বিজেপি কর্মীদের সক্রিয়তা বেড়ে গেছে। বিভিন্ন স্থানে তারা বিজয়ের আনন্দ প্রকাশ করতে শুরু করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বাসভবনের সামনে জড়ো হয়ে বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেন।

নির্বাচনের এই প্রবণতা ঘিরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। তবে এখনো ভোট গণনা চলমান থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিশ্চিত নয়।

বিশ্লেষকদের মতে, যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে পারে বিজেপি, যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।

Leave Your Comments