নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর Noakhali জেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসার উদ্দিন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত আফসার কক্সবাজার জেলার Teknaf উপজেলার উলুচামরী এলাকার বাসিন্দা ফরিদ আলমের ছেলে। সোমবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার লক্ষীনারায়ণপুর ৩ নম্বর ওয়ার্ডের মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে ‘বাঁধন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আফসার উদ্দিনকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক মনে হলে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো একটি চিপসের প্যাকেটের ভেতর থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে Sudharam Model Police Station-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান