মোঃ নয়ন ইসলাম, ডিমলা- প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজাসহ মোঃ মমিনুর ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৫ মে) তাকে প্রয়োজনীয় পুলিশি পাহারায় নীলফামারী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার শোভানগঞ্জ বালাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে নিজ এলাকা থেকে মমিনুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মমিনুর ইসলাম ডিমলা থানার শোভানগঞ্জ বালাপাড়া গ্রামের মোঃ লতিফুর রহমানের ছেলে।
এ বিষয়ে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-০৪, তারিখ: ০৫/০৫/২০২৬)।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।