মোঃ নয়ন ইসলাম, ডিমলা:
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে ‘গণঅধিকার পরিষদ’ (জিওপি)-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১ মে ২০২৬ তারিখে নীলফামারী জেলা শাখা কর্তৃক এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো: মাসুদ রানা-কে সভাপতি এবং মো: আবু বক্কর সিদ্দিক জোয়ারদার-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো: মোস্তাফিজুর রহমান রাজ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শ্রী সুজন মোহন্ত রায় দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে মো: গোলাম রাব্বানী, দপ্তর সম্পাদক পদে মো: শরিফুল ইসলাম এবং অর্থ সম্পাদক পদে মো: মুজাহিদুল ইসলাম মনোনীত হয়েছেন। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট হামিদুল ইসলাম এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোছা: সারবানু আক্তার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার রক্ষার লড়াইয়ে তারা ডিমলা উপজেলায় সংগঠনকে শক্তিশালী করতে বদ্ধপরিকর।
তারা আরো বলেন, "জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার।"