কারচুপির অভিযোগ এনে পদত্যাগ না করার ঘোষণা মমতার

Date: 2026-05-05
news-banner

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা হেরেছি—এটা মানি না। জোর করে দখল করে কেউ ভাবলে আমি পদত্যাগ করব, তা হবে না।” তিনি আরও দাবি করেন, নির্বাচনে অনিয়ম হয়েছে এবং “সব তথ্যপ্রমাণ সংরক্ষণ করা হয়েছে”।

সংবাদ সম্মেলনে তিনি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তীব্র অভিযোগ তোলেন। মমতার দাবি, এবারের নির্বাচনে প্রধান ভূমিকা রেখেছে নির্বাচন কমিশন এবং ইভিএম নিয়েও অনিয়ম হয়েছে। তিনি অভিযোগ করেন, ভোটের আগে প্রশাসনিক পরিবর্তন ও গ্রেপ্তার দিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে।

তিনি আরও বলেন, “১০০টির মতো আসন জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে” এবং ভোটের সময় বিরোধী দলের কর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।

ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে মমতা জানান, তিনি “মাঠেই থাকবেন” এবং মানুষের সেবায় কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি বিরোধী জোটকে আরও শক্তিশালী করার কথাও বলেন তিনি।

এর আগে ঘোষিত ফলাফলে বিজেপি ২০৭টি আসনে জয়ী হয়ে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। অন্যান্য দলগুলোও কয়েকটি আসনে জয় পেয়েছে বলে ফলাফলে জানা গেছে।

Leave Your Comments