সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার ৫ মে থেকে সাতক্ষীরা সদর উপজেলা গোপালভোগ গোবিন্দভোগ ও স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। সকালে সদর উপজেলার ফিংড়ি এলাকার বসুদেব সাদুর বাগান থেকে এই আম সংগ্রহ শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্তের সভাপতিত্বে অতিরিক্ত কৃষি অফিসার পল্লবী সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল এবং আম সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন |
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ সাইফুল ইসলাম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা, কৃষিবিদ মনির হোসেন উপজেলা কৃষি অফিসার সাতক্ষীরা সদর, প্রমুখ