পঞ্চগড়ের বোদায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

Date: 2026-05-05
news-banner

মোঃ মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড় প্রতিনিধি : 

পঞ্চগড়ের বোদায় বাসের চাকায় পিষ্ট হয়ে ওই গাড়ীর সুপারভাইজার আমজাদ হোসেন (২৬) এর মৃত্যু হয়েছে| মঙ্গলবার (৫মে) সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের এশিয়ান মোড়ে দূর্ঘটনাটি ঘটে| 

নিহত আমজাদ হোসেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার ছালাউদ্দীনের বাসিন্দা| তিনি ওই বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন| এসময় বাস দূর্ঘটনায় সাবিনা (৩৫) ও লিমা (৪০) নামের দুই ব্যক্তি আহত হয়েছে| স্থানীয়রা উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য বোদা উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে| 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে দিনাজপুরের উদেশ্যে ছেড়ে আসা গেটলক বাসটি সকালে বোদা পৌরসভার সামনে এশিয়ান বাইপাস মোড়ে পৌছালে যাত্রীকে উঠানোর জন্য ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে| এ সময় বাসে থাকা একজন যাত্রী বাস থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে বাসের সুপারভাইজার আমজাদ তাকে পুনরায় বাসে তোলার সময় পা পিছলে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান|”

বোদা থানার ওসি সোয়েল রানা বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাস দূর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে| বোদা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে| 

হাইওয়ে থানার ওসি বলেন, “পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতগামী ‘শামীম গেটলট’ বাসটি দূর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলে বাসের সুপার ভাইজার নিহত হয়| বাসটি জব্দ করে থানায় নেওয়া হলেও দুর্ঘটনার পরপরই এর চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা|

Leave Your Comments