আল আমীন
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ অক্টোবর সকালে উপজেলা পরিষদ হলরুম তেপান্তরে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুর এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুর রহমান লেবু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর এর উপপরিচালক মোহাম্মদ খুরশিদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, কৃষি অফিসার আলমগীর কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় সাংবাদিক এবং স্কুল কলেজের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সচেতনতামূলক আলোচনা করা হয়।