ইবিতে ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

Date: 2022-10-26
news-banner



আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি। 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীণ বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আসাদুজ্জোহা বাঁধনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ। বিশেষ অতিথি ছিলেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।

এছাড়াও সংগঠনটির অর্থ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আরাফাত সরকার জীবন, বর্তমান সাধারণ সম্পাদক নুর ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ আব্দুর রহমান।

এসময় সংগঠনটির সভাপতি আসাদুজ্জোহা বাধন বলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতি ঠাকুরগাঁও থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকে। তার ধারাবাহিকতাই এবার আমরা প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে নবীন বরণ ও প্রবীন বিদায় আয়োজন করেছি। এবং ভবিষ্যতেও এমন ধারা চলমান থাকবে।

পরে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave Your Comments