হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার চালান দেশে এল

Date: 2026-05-06
news-banner

হাম-রুবেলা, ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার একটি বড় চালান দেশে পৌঁছেছে। বুধবার দুপুর পৌনে ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এই টিকার চালান এসে পৌঁছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিমানবন্দরে উপস্থিত থেকে চালানটি গ্রহণ করেন।

এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকা অন্তর্ভুক্ত রয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা এসেছে এবং ভবিষ্যতে টিকার কোনো সংকট থাকবে না বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকাগুলো দেশে আনা সম্ভব হয়েছে, যা সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্য।

মন্ত্রী জানান, আগামী ১০ মের মধ্যে হামসহ মোট ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।

Leave Your Comments