দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত,নতুন নেতৃত্বের নাম ঘোষিত হবে পরবর্তীতে

Date: 2022-10-26
news-banner



মো:নুর আলম,দূর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার।

জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 

সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান। এতে 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
প্রধান বক্তা ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

সম্মেলনে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, মানু মজুমদার এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম মনি, শেফালী আক্তার এমপি,
জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান অসিত সরকার সজল।

এছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগ,দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

সম্মেলনের দিন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার কথা থাকলেও এদিন তাদের নাম ঘোষণা করা হয়নি। দলীয় সূত্র জানায় পরবর্তীতে নেত্রকোনা জেলা থেকে পদসমূহের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।

Leave Your Comments