মোঃ রাহুল হাসান জীবন পাবনা প্রতিনিধি-তারেক রহমান মুচলোকা দিয়ে এখন লন্ডনে বসে সহযোগীদের নিয়ে ষড়যন্ত্র ষড়যন্ত্র করছেন কিন্তু এর ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ সাঁথিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এসব কথা বলেন।
জেলা পরিষদ অডিটোরিয়াম রুমে আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন তিনি বলেন নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবে।
তবে আওয়ামী লীগের অগ্র যাত্রা রুখে দেওয়ার ক্ষমতা তাদের নাই। তাদের পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না। সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা এম পি,আব্দুল আউয়াল শামীম
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বেড়া পৌরসভার মেয়র এ্যাড.আসিফ শামস রঞ্জন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর দের মতামতের ভিত্তিতে হাসান আলী খানকে সভাপতি ও তপন হায়দার সানকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয় সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ।