ডিমলায় জামায়াতের যুববিভাগ ছেড়ে এনসিপি'র ছাত্রশক্তিতে যুক্ত হলেন জুলাই যোদ্ধা শেফাজুল

Date: 2026-05-07
news-banner

মোঃ নয়ন ইসলাম, ডিমলা:

নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে ছাত্র রাজনীতির সমীকরণে নতুন চমক দেখালেন মো: শেফাজুল ইসলাম সবুজ। গত বছরের ১৯ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সদস্য সহযোগী ফরম পূরণ করলেও, শেষ পর্যন্ত সেখানে যুক্ত না হয়ে জাতীয় ছাত্রশক্তিতে (NCP) যোগ দিয়েছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, শেফাজুল ইসলাম সবুজ আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কর্মী ছিলেন৷ পরবর্তীতে তিনি গত ১৯.১২.২০২৫ তারিখে জামায়াতের যুব বিভাগে যুক্ত হওয়ার প্রাথমিক প্রক্রিয়া হিসেবে ফরম পূরণ করেছিলেন। তবে পরবর্তীতে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং জাতীয় ছাত্রশক্তির আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনে সক্রিয় হন।

তার এই যোগদানের পর সংগঠনটি তাকে বড় দায়িত্ব দিয়েছে। গত ০৬ মে ২০২৬ তারিখে জাতীয় ছাত্রশক্তি ডিমলা উপজেলা শাখা কর্তৃক অনুমোদিত ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন কমিটির আহ্বায়ক হিসেবে মো: শেফাজুল ইসলাম সবুজের নাম ঘোষণা করা হয়েছে। ৬ মাসের জন্য অনুমোদিত এই কমিটিতে তার হাত ধরেই গয়াবাড়ী ইউনিয়নে ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। 

এ বিষয়ে ডিমলা উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোঃ তুষার ইমরান বলেন,"সম্প্রতি সে নিজেই জানায় যে, এখন থেকে জাতীয় ছাত্রশক্তির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে কাজ করতে চায়। দায়িত্বশীল অবস্থান থেকে আমি তার পূর্বের সংগঠন থেকে পদত্যাগপত্র এবং সংশ্লিষ্ট সকল আনুষ্ঠানিকতা নিশ্চিত হয়েই তাকে জাতীয় ছাত্রশক্তিতে অন্তর্ভুক্ত করেছি।
তিনি আরো বলেন, "তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি, তার অভিজ্ঞতা ও অঙ্গীকার আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" 

উল্লেখ্য, শেফাজুল ইসলাম সবুজ এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার সাবেক যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন জামায়াতের যুব বিভাগে ফরম পূরণ করেও সেখানে না গিয়ে জাতীয় ছাত্রশক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বর্তমানে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave Your Comments